রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কটিয়াদীতে নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা

জাগো বুলেটিন ID: EP-35335

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪নভেম্বর) দিন ব্যাপী বর্ধিত সভায় বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দের বাড়ী প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এমএ আফজল। এছাড়াও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল কাহার আকন্দ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. আবু নাসের সঞ্জু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন আলী আকবর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান, সাবেক ভিপি সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোস্তুফা, সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেল, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। একই সঙ্গে এই আসনে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ আয়োজন করতে হবে।