রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ময়মনসিংহ মুক্ত দিবস

জাগো বুলেটিন ID: EP-35542

জ ময়মনসিংহ মুক্ত দিবস। অন্যান্য বছরের ন্যায় এবারও জেলা প্রশাসন, ময়মনসিংহ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ১০-১৬ ডিসেম্বর ৭ দিন ব্যাপী ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষ্যে শহরের ছোটবাজার মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।

অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনে আজ সন্ধ্যা ৬.০০ ঘটিকায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া।

উক্ত আলোচনাসভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

আলোচনা সভার মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, ময়মনসিংহসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।