রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কিশোরগঞ্জে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-37607

কিশোরগঞ্জে আড়াই শতাধিক শিক্ষার্থী নিয়ে ‘ক্যারিয়ার মিট আপ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে তৌহিদ অ্যাসোসিয়েটসের আয়োজনে ও হক পাবলিকেশন্সের সহযোগিতায় পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ মিটআপ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল হান্নান খানের সভাপতিত্বে ও তৌহিদ অ্যাসোসিয়েটস এর কো-অর্ডিনেটর তানজিদ শুভ্র’র সঞ্চালনায় আলোচনা করেন- তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান, বিডি জবস এর এজিএম (প্রোগ্রাম) মোহাম্মদ আলী ফিরোজ, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার জুবায়ের হোসেন, ইঞ্জিনিয়ার্স কোচিং হোম-এর সহকারী পরিচালক আব্দুর রহমান সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন। সরকারি, বেসরকারি চাকরি প্রস্তুতি, বর্তমান চাকরি বাজার সম্পর্কে বক্তাদের বাস্তব অভিজ্ঞতা জানান। পাশাপাশি দেশে-বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের বিষয়ও তুলে ধরেন তারা এবং কর্মমুখী প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দেন আলোচনায়। 

উল্লেখ্য, তৌহিদ অ্যাসোসিয়েটস শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক পরামর্শমূলক এমন আয়োজন অনলাইন এবং অফলাইনে নিয়মিত করে আসছে। ইতোমধ্যে সিলেট, বরিশাল, রংপুর, নোয়াখালী ও ঢাকায় ক্যারিয়ার মিট আপ এর আয়োজন করেছিল তৌহিদ অ্যাসোসিয়েটস।

শুভ্র/