রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মেট্রোরেল চালু হচ্ছে আগামীকাল

জাগো বুলেটিন ID: EP-37868

 আগামীকাল রোববার  থেকে নতুন সূচিতে  চালু হচ্ছে মেট্রোরেল।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এতে বলা হয়েছে, যাত্রীদের জন্য মেট্রোরেল ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলী ডিএমটিসিএল এর অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেইজে পাওয়া যাবে।
তবে অনিবার্য কারণবশত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত মেট্রোট্রেন থামবে না এবং যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে।