রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ত্রাণ কার্যক্রম সমন্বয়ে এনজিওগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জাগো বুলেটিন ID: EP-37936

বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ বৈঠক করেন।

বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে এনজিওগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি।

আলোচনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও  অন্যান্য সহায়তা প্রদানের জন্য সমন্বিত প্রচেষ্টার উপর জোর দেওয়া হয়। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণের সুষম বণ্টন নিশ্চিত করার কথাও বলা হয়।

এ সময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, রাশেদা কে চৌধুরী, অ্যাকশনএইড বাংলাদেশের প্রধান ফারাহ কবির, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।