মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ময়মনসিংহে আন্তর্জাতিক বন দিবসে র‍্যালি ও আলোচনা সভা মধ্যদিয়ে পালিত

জাগো বুলেটিন ডেস্ক

২১ মার্চ রোজ সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)পুলক কান্তি চক্রবর্তী,অতিরিক্ত উপ-পরিচালক ড. উম্মে হাবিবা (উদ্যান) কৃষি সম্প্রসারন অধিদপ্তর ময়মনসিংহ খামার বাড়ী ময়মনসিংহ, বিভাগীয় রেঞ্জ কর্মকর্তা মেজবাহ উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রী, জেলা প্রশাসন ও বিভাগীয় বন বিভাগের কর্মকর্তা ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া সংবাদকর্মীসহ প্রমূখ।