সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ কৃষকলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় কৃষকলীগের সহ সভাপতি বিপ্লবের সভাপতিত্বে উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রায়গঞ্জ উপজেলার কৃষকলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম বাচ্চু । প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাহ সভাপতি সাইদুল ইসলাম চান,
সহ সভাপতি সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম খান দুলদল, সহ সভাপতি ফেরদৌস আলম তালেব, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সিহাব, আব্দুর রাজ্জাক মাষ্টার প্রমুখ।