উমরাহ পালনে যাচ্ছেন শিক্ষামন্ত্রী
পবিত্র মাহে রমজান মাসের শেষ দশকে উমরাহ পালনের উদ্দেশ্য রওনা করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত এগারোটার পর মন্ত্রী তার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে বিষয়টি জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে রওয়ানা হলাম। সবার দোয়া প্রার্থী।