মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আল নাহিয়ানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাগো বুলেটিন ID: EP-7673

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি শোকবার্তায় বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ একজন পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু হারালো।
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার, সংযুক্ত আরব আমিরাতের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।