রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-7957

সোমবার (১৬ মে) বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরশনের সচিব রাজিব কুমার সরকার, মো: সফিকুল ইসলাম, লীরা তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আকতারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার (ত্রিশাল) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার, নজরুল অনুরাগী ব্যক্তিবর্গ, শিল্পকলা একাডেমির কলাকুশলীবৃন্দ এবং সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িত ব্যক্তিবর্গ।