ঝালকাঠির রাজাপুরে বিএনপি ছাত্রলীগ সংর্ঘষ পুলিশসহ আহত ১০
ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগের পাল্টা কর্মসূচি এতে উভয় পক্ষের নেতা কর্মির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ সময় পুলিশের এস আই মামুনসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
আজ ২৪ শে মে মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের আয়োজন করে বিএনপি। অপর দিকে প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠন সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকাল থেকে নানা কর্মসূচি ঘোষণা করে। এ নিয়ে উভয় পক্ষ অবস্থান নিলে পরিস্থিতি উক্তাত্ত হতে থাকে।
উপজেলার বাগড়ি এলাকায় আজ দুৃপুরে ছাত্রলীগ এবং বিএনপি মধ্যে সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে ১০ জন আহত হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।