রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী ইমরান

জাগো বুলেটিন ID: EP-8714

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৩টায় কুমিল্লা চেম্বার আব কমার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

মাসুদ পারভেজ খান ইমরান আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা অধ্যক্ষ আফজাল খানের ছেলে।