রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে জাতীয় ভিটামিন প্লাস ক্যাম্পেইন শুরু

জাগো বুলেটিন ID: EP-10293

রিদপুরে জাতীয় এ প্লাস ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার সকালে ফরিদপুর সদর হাসপাতাল এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোঃ সিদ্দিকুর রহমান।

ফরিদপুর সিভিল সার্জন ডা. মো সিদ্দিকুর রহমান   জানান, চলতি বছর মোট ৩২০৯৩২ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

এদের মধ্যে থেকে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩৪৬০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭৭৪৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া তিনি এ কার্যক্রমকে সফল করতে সর্বস্তরের  সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পরিবার পরিকল্পনার  সহকারী পরিচালক এস এম আল-জামাল ।