ফুলবাড়ীয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আজ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকালে ক্যাম্পেইনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুল করিম।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ, ওয়ার্ল্ড ভিশনের উপজেলা এরিয়া ম্যানেজার জেমস বিশ্বাস এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
১৫ জুন থেকে ১৯ জুন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন বাস্তবায়নে কাজ করবে স্বাস্থ্য বিভাগের কর্মীসহ স্বেচ্ছাসেবীরা।