রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খানকে বরণ করে নিল নেত্রকোনা জেলা প্রেসক্লাব

জাগো বুলেটিন ID: EP-10438

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সানওয়ার হোসেন ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাবেক সহ সভাপতি আব্দুল হান্নান রঞ্জন সহ সকল সদস্যবৃন্দ।