রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ডিমলায় (এলজিএসপি-৩)’র ক্রয়কৃত এ্যাম্বুলেন্স’র শুভ উদ্ধোধন

জাগো বুলেটিন ID: EP-10756

নীলফামারীর ডিমলায় টেপাখড়িবাড়ী ইউনিয়নে একটি নতুন এ্যাম্বুলেন্স শুভ উদ্ধোধন করা হয়েছে।

রবিবার (১৯-জুন) বিকাল ৫ টায় উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নবাসীর দোরগোড়ায় সেবা পৌছানোর জন্য ২০২১-২২ অর্থ বছরের (এলজিএসপি-৩) এর অর্থায়নে ক্রয়কৃত নতুন এ্যাম্বুলেন্সটির শুভ উদ্ধোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ভূমি ইবনুল আবেদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ত্রান শাখা ফেরদৌস আলম, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক প্রমূখ।

কয়েকদিনের টানা ভারি বৃষ্টিতে ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ায় ফলে টেপাখড়িবাড়ী ইউনিয়নের তেলীর বাজার সংলগ্ন স্বেচ্ছাসেবী স্বপন বাঁধের কিছু অংশ ভেঙ্গে আশপাশের বসত বাড়িতে পানি প্রবেশ করে। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি বন্দি মানুষের মাঝে ত্রান সহায়তা হিসাবে ২০ কেজি করে মোট ১৫০ জনের মাঝে (জিআর) চাউলসহ বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।