রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ জেলায় হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান

জাগো বুলেটিন ID: EP-10990

বুধবার (২২ জুন) সকাল ১১.০০ ঘটিকায় নগরীর রহমতপুর, কিসমত এলাকায় ময়মনসিংহ জেলার আইটি/ হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেগম মনিরা সুলতানা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র ইকরামুল হর টিটু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।