রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইজিবাইকের ধাক্কায় নারীর মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-11012

ঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ব্যাটারি চালিত ইজিবাইকের (অটো) ধাক্কায় জাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত জাহেরা খাতুন একই এলাকার মৃত এমাজ উদ্দীনের স্ত্রী।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খাঁন নিহতের বিষয়টিকে নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে বের হয়ে প্রয়োজনীয় কাজে যাচ্ছিলেন ওই নারী। একসময় মহাসড়ক পার হতে গেলে পাশে থাকা একটি পকেট রাস্তা থেকে দ্রুতগামী একটি ইজিবাইক রাস্তায় উঠে গেলে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চাপায় মৃত্যুবরণ করেন তিনি।

ঘটনার পর পরেই ঘাতক ইজিবাইকটি পালিয়ে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে এই কর্মকর্তা আরো জানান।