মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-11518

ঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় সাইদুল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুন) সকালে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সাইদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাইদুল ইসলাম বোদা উপজেলা থেকে পঞ্চগড়ে আসার পথে ট্রাক টার্মিনাল এলাকায় পৌছালে একটি ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে যায় মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম। এসময় ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে।