সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সুন্দরগঞ্জে পুতুলকে নিয়ে কটুক্তিকারী গ্রেপ্তার

জাগো বুলেটিন ID: EP-11622

প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর এলাকার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার রুমন সরকার রনি সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, গত শনিবার রাতে রনি ফেসবুকে নিজ নামের আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কটূক্তি করে মানহানিকর একটি পোস্ট দেন।

এ অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রুমন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল বাদী হয়ে এ মামলা করেন।