রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত তরুণীর মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-11678

দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাভার পৌরসভা এলাকায় ১৮ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকালে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই তরুণীকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।