রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নীলফামারিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো বুলেটিন ID: EP-11736

৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন খানসামা উপজেলার ফরিদাবাড় সরকারপাড়া এলাকার অপু রায়(২২) ও ঠাঁকুরগাও জেলা সদরের হরিনারায়নপুর এলাকার কৃষ্ণ দত্ত(২৫)।

র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, এ ঘটনায় খানসামা থানায় একটি মামলা করে গ্রেফতার দুই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।