বুধবার, ২৯ জুন ২০২২
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সলঙ্গার হাটিকুমরুলে ভূমির নায্য মুল্যের দাবীতে আলোচনা সভা 

জাগো বুলেটিন ডেস্ক

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক প্রসস্থ করার জন্য সরকারি ভাবে অধিগ্রহনকৃত ভুমির নায্য মুল্যে ও ব্যবসায়ীদের ক্ষতি পুরনের দাবীতে ভুমি মালিকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪ টায় সিরাজগঞ্জ রোডস্থ হাজী ইমান আলী কমপ্লেক্সের  কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মকুল এর সঞ্চালনায় আব্দুস সাত্তার সুলতানের সভাপতিতে বক্তব্য রাখেন।

এ সময় আরো বক্তব্য রাখেন,বিগেইন টাউয়ার এর সত্বাধিকারী আলবাকী, আলহাজ্ব শফিকুল, আলাউদ্দিন মন্ডল, মমতাজ ফিলিং স্টেশন এর মালিক ও সাবেক মিল্ক ভিটার চেয়ারম্যান, আব্দুর রাজ্জাক, মাহমুদুল হাসান, মাসুদ রানা শান্ত, রন্জু আলম, সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলিসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা অধিগ্রহন কৃত জমির ন্যায্যমুল্যে ও ব্যবসা প্রতিষ্ঠানের উপযুক্ত ক্ষতিপুরনের দাবী জানায়।