ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একশত পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার ভালুকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার নাম মোঃ নুরু।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম, জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বুধবার এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকার আঙ্গারগারা এলাকায় অভিযান চালিয়ে একশত পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী মোঃ নুরুকে গ্রেফতারক করে। তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।