মসিক মেয়রের সুস্থতা কামনা করে জেলা ছাত্রলীগ নেতা সাগর ও রাতুলে উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
আজ বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ তারিখ বাদ আসর মসিকের মেয়র ইকরামুল হক টিটুর সুস্থতা কামনায় ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ের জামে মসজিদে জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতা আব্দুল আলীম সাগর ও নাজমুল হুদা খান রাতুল এ আয়োজন করেছেন। এ সময় আব্দুল আলীম সাগর ও নাজমুল হুদা খান রাতুল টাউন হল মোড়ের জামে মসজিদের ইমামের মাধ্যমে মসিকের মেয়র ইকরামুল হক টিটুর সুস্থতা কামনায় সকল মুসল্লীদের নিকট দোয়া চেয়েছেন।
নামাজ শেষে টাউন হল মোড়ের জামে মসজিদের ইমাম মেয়রের সুস্থতার জন্য উপস্থিত সকল মুসল্লীদের নিয়ে বিশেষ দোয়া করেন। দোয়া শেষে উপস্থিত মুসল্লী, রিক্সা, অটোচালক ও অসহায়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।