মসিক মেয়রের সুস্থতা কামনা করে শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের উদ্যোগে দোয়া মাহফিল

জাগো বুলেটিন ডেস্ক
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটুর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে। ময়মনসিংহ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফে’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ জুন বুধবার বিকাল ময়মনসিংহ নগরীর
কাচারি জিরো পয়েন্ট মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়,গতকাল ২৮ জুন কোভিড ১৯ ভাইরাস আক্রান্ত হয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। তিনি কালিবাড়িস্থ নিজ বাসভবনে আইসোলেশনে আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।