রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মসিক মেয়র টিটুর পরিবারের সুস্থতা কামনা করে সাগর ও রাতুলের উদ্যোগে দোয়া মাহফিল।

জাগো বুলেটিন ID: EP-12178

য়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটুসহ তার পরিবারের ৪ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আব্দুল আলীম সাগর ও নাজমুল হুদা খান রাতুলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ জুলাই রবিবার আত্ তাবিব ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় দোয়া পরিচালনা করেন মুফতি নাজমুল।

জানা যায়, ২৮ জুন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর তার পরিবারের ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন।