রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মাদারীপুরে মাদক বিরোধী কর্মশালা

জাগো বুলেটিন ID: EP-12263

মাদারীপুরে সমাজের গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে এক মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কালকিনি উপজেলা পরিষদ হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ অংশগ্রহণ মূলক কর্মপরিকল্পনা অলোচনা।

সাংবাদিক, শিক্ষা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য, ইমাম, পুরোহিতসহ অন্যান্য গন্যমান্য প্রতিনিধিদের নিয়ে কালকিনি প্রশাসনের উদ্যোগে ও মাদারীপুর মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌরমেয়র এস এম হানিফ, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলমাস হোসেন, উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এস কে এম শিকবির, কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হোসেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা।