রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কালকিনির ইউএনওকে কবিতার সৌজন্য কপি উপহার দিলেন বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক

জাগো বুলেটিন ID: EP-12437

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহাকে স্বরচিত কবিতার সৌজন্য কপি উপহার দিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মালেকুজ্জামান মালেক। বিশিষ্ট কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মালেকুজ্জামান মালেকের স্বরচিত ‘আমাদের স্বাধীনতা, আল্লাহর দ্বীদার লাভে কোরবানী, জন্ম যার – মৃত্যু ও তার, এবং স্বপ্নের পদ্মাসেতুসহ মোট চারটি কবিতার সৌজন্য কপি আজ বুধবার সকালে ইউএনওর নিজস্ব কার্যালয়ে বসে তার হাতে তুলে দেয়া হয়।

বিশিষ্ট কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মালেকুজ্জামান মালেক বলেন, আমি কবিতা লিখে আনন্দ পাই। তাই আমি কবিতা লিখি। আর কবিতার মাধ্যমে এই দেশের অনেক কিছু তুলে ধরে আমার মনে শান্তি পাই।