রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

রুহিয়ায় ১৬০ বোতল ফেনসিডিলসহ আটক এক

জাগো বুলেটিন ID: EP-12676

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জহিরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ১৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন চাপাতি গ্রামের শামসুদ্দিনের ছেলে জহিরুল ইসলাম। শনিবার দুপুর ০২টার দিকে দুটি বস্তার মধ্যে ১৬০ বোতল ফেনসিডিল নিয়ে উপজেলার চাপাতি থেকে টাঙ্গন ব্যারেজের দিকে যাচ্ছিল। এ সময় সে টাঙ্গন ব্যারেজ এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

রুহিয়া থানার ওসি (তদন্ত) সহিদুর ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ জহিরুল ইসলামকে আটক করেছে। এ ঘটনায় তাকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলার প্রকৃয়া চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।