রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরের সালথায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার মামলায়  উপজেলা চেয়ারম্যানের জামিন নামঞ্জুর 

জাগো বুলেটিন ID: EP-12836

রিদপুর জেলার সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা এলেম শেখ এর বাড়িতে হামলায় ভাংচুর ও লুটপাটের মামলায় সালথা উপজেলার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বর সহ ১০ জনের জামিন নামঞ্জুর করে ফরিদপুরের ৬ নং আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুন বাশার ।

বুধবার (১৩ ই জুলাই ) সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর সহ ১০ জন আসামী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন ।

উল্লেখ্য , গত ৮ ই জুলাই দিনভর বীর মুক্তিযোদ্ধা এলেম খান ও গোট্টি ইউনিয়নের সভাপতি আবু জাফরের বাড়িতে হামলা চালিয়ে তাদের গুরুতর আহত ও ২০/২৫ টি বাড়িঘর ভাংচুর করে । এলেম শেখের বাড়িতে হামলা ও ভাংচুরে গুরুতর আহত হওয়ায় এলেম শেখের স্ত্রী জয়গুন বেগম  ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামী করে ৩৬ জনের নামে সালথা থানায় একটি মামলা দায়ের করে । যার নং ৯/২০২২, তাং ০৯/০৭/২২ ইং ও জি আর মামলা ১৩৫/২২ ।

সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড  ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সাধারণ জনগনসহ অন্যান্য ইউনিয়নের জনগনরা গ্রেপ্তারের দাবিতে ১১ ই জুলাই সকালে সালথায় মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

নাম প্রকাশে  অনিচ্ছুক সালথা এলাকার একাধিক ব্যক্তিরা জানান, প্রভাবশালী একটি মহল ওয়াদুদ মাতুব্বরকে ছাড়ানোর জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন ।