রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-12983

নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় আজিজুল হক(৪৫) নামে ভ্যান চালক নিহত হয়েছেন।

শনিবার( ১৬ জুলাই ) আনুমানিক সকাল ১০টার সময়ে টেংগনমারী-মীরগঞ্জ সড়কের বালাপাড়া বটতলা শান্তিনগর বাজার নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আজিজুল হক জলঢাকা উপজেলার আরাজি কাঁঠালি ইউনিয়নে বালাপাড়া এলাকার মৃত. মোঃ তৈয়ব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভ্যানেকরে সবজি নিয়ে টেংগনমারী বাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলো। একই পথে একটি মালবাহীট্রাক যাওয়ার সময় ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান আজিজুল হক। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক বলেন, ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হবে।