রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মাদারীপুরে কলেজ ছাত্র কর্তৃক বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

জাগো বুলেটিন ID: EP-13064

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নে বাক প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত এক গৃহিণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি রোববার দুপুরে ঘটেছে। ধর্ষক ঘটনার পরপর পালাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, দুপুর বেলা বৃষ্টি থেকে বাঁচার জন্য লিমন আকন (৩৫) বাক প্রতিবন্ধীর ঘরে আশ্রয় নেয়। এ সময় ঘরে কাউকে না দেখে হঠাৎ করে তাকে জাপটে ধড়ে মাটিতে ফেলে ধর্ষণ করে। আশপাশের মানুষ প্রতিবন্ধীর গোঙানির শব্দ শুনে ডাকাডাকি করতে থাকে। এমন সময় লিমন আকন দ্রুত ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। আশেপাশের মানুষ ফসলি জমিতে কাজ করতে থাকা বাবা ও ভাইকে খবর দিলে তারা এসে ছিন্ন বিন্ন বস্ত্র পরিহিত অবস্থায় তাকে উদ্ধার করে। পুলিশে খবর দিলে কালকিনি থানার ওসি (তদন্ত) নাসিরউদ্দিন ও এসআই হাসিব মাহমুদ এলাকা পরিদর্শন করেন।

ধর্ষক লিমন আকন পূর্ব এনায়েত নগর ইউনিয়নের হেলাল আকনের ছেলে এবং উপজেলার একটি কলেজের বিএ পড়ুয়া ছাত্র। ঘটনার পরপর ধর্ষক লিমন পালাতক রয়েছে।

প্রতিবন্ধীর কয়েক বছর আগে বিয়ে হওয়ার পর থেকেই বাক প্রতিবন্ধী হওয়ার সংসারে ঝগড়া লেগেই থাকতো। পড়ক্ষনে সামাজিক ভাবে একটি কন্যা সন্তানসহ ছাড়াছাড়ি হয়ে গেলে বাবার বাড়িতেই মেয়েসহ প্রতিবন্ধী বসবাস করে।

মেয়ের ভাই জানান, আমার বোন টার উপর এমন বর্বর অত্যাচার করার জন্য তার বিচার চাই।

মেয়ের বাবা বলেন, আমাদের উপর অনেকে চাপ সৃষ্টি করতেছে যাতে মামলা না করি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাসান জানান, মেয়ের মা বাদি হয়ে লিমন আকনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।