রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ভার্চুয়াল মাধ্যমে পঞ্চগড়কে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

জাগো বুলেটিন ID: EP-13281

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় দেশের ইতিহাসে প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে নিজের নাম লিখলো।

পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষেরা সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পর দু মুখু ভাত খেতে পারলেও তারা শান্তিতে ঘুমাতে পারতো না। ছিলনা তাদের নিজের কোন জমি আর নিজের কোন ঘর। ঘুমাতে হতো অন্যের জমিতে ঘর তুলে। প্রধানমন্ত্রী তাদের সে দুঃখ আজ পুরন করে দিলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্পের আওতায় জেলার ৪ হাজার ৮’শ ৫০ জন ভুমিহীন ও গৃহহীন অসহায় মানুষ পেল নিজের ঠিকানা।

এতদিন জেলার বিভিন্ন প্রান্তে ছুটে চলা ও অন্যের জমিতে আশ্রয় নেয়া এসব পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আজ উচ্ছাসিত। প্রান খুলে দোয়া করছেন প্রধানমন্ত্রীর জন্য।

প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ পাকা ঘর পেয়ে অসহায় মানুষরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া আশ্রয়ন প্রকল্পে ৬২ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ ঘরের চাবি তুলে দেয়ার মাধ্যমে পঞ্চগড়কে শতভাগ ভুমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই দিনে জেলার পাঁচ উপজেলার ৪৩ টি ইউনিয়নে ১ হাজার ৪’শ ১৩ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমিসহ ঘরের চাবি তুলে দেয়া হয়।

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের মাহানপাড়া আশ্রয়ন প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম সূজন এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান এমপি, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঁইয়া, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফসার মো: মাসুদুল হক, পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলায় তিন ধাপে সর্বমোট ৪ হাজার ৮’শ ৫০ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ এ আশ্রয়ন প্রকল্পের আওতায় জমিসহ পাকাঘর উপহার দেয়া হয়।
প্রকল্পের আওতায় ১৫ হাজার ১’শ ৫৯ জন আশ্রহীন মানুষ আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার ঠাঁই খুজে পেল।

এর আগে গত ২৬ এপ্রিল ৩য় পর্যায়ের প্রথম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় জেলায় ঈদ উপহার হিসেবে ১ হাজার ২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমিসহ একক গৃহ প্রদান করেছেন।

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের মাহানপাড়া আশ্রয়ন প্রকল্পে দুই শতক জমিসহ পাকাঘড় পাওয়া আকলিমা ও আবুল হোসেন বলেন, এতো দিন মানুষের জায়গায় খুব কষ্ট করে থাকতাম। অমরা কখনও কল্পনা করতে পারি নাই যে জমি ও পাকা ঘর পাবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মতো অসহায় মানুষদের জমিসহ পাকা ঘর দিয়েছে । বিদ্যুৎ এর ব্যবস্থা করে দিয়েছে ও পানির নলকুপ দিয়েছে। বাথরুম করে দিয়েছে। একটি পরিবারের মাঝে যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী আমাদের তাই তাই দিয়েছে। কারন তিনি জানেন পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে হলে কি কি লাগে।

এখন ছেলে-মেয়ে নিয়ে সুন্দরভাবে পাকা ঘরে থাকতে পারছি। আমরা যত দিন বাঁচবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া করে যাবো। তিনি যেন সব সময় আমাদের মত অসহায়দের পাশে দাড়াতে পারে।

যাদের গৃহ ও জমি ছিল না তারা অন্যের জমিতে বসবাস করছিল তাদের তাদের কাছ থেকে প্রচার প্রচারনা আর মাইকিং করা হয় আবেদন করার জন্য। পরবর্তীতে তাদের গুলো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদন যাচাই করার পরে চূড়ান্ত করা হয়।