দাগনভূঞায় ছাত্রকে বলৎকার মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
দাগনভূঞায় শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে একজন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) ফেনীর আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন ওই নরপিশাচ।
এর আগে বুধবার (২০ জুলাই) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া মঈনুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই নিষ্ঠুর ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃত আবদুল জলিল (২১) ওই মাদ্রাসার
আবাসিক শিক্ষক ও খাগড়াছড়ির গুইমারা উপজেলার ইসলামলপুর গ্রামের আবু ছায়েদের ছেলে ।
পুলিশ, স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানায়, ৮ বছর বয়সী ওই ছেলে শিক্ষার্থী মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র। গত মঙ্গলবার সন্ধ্যার ওই মাদ্রাসার আবাসিক শিক্ষক আবদুল জলিল ওই ছাত্রকে মাদ্রাসার স্টোর রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত-৩ ) ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন।এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক আবদুল জলিলকে গ্রেপ্তার করেন।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত ওই শিক্ষক এঘটনায় বৃহস্পতিবার দুপুরে ফেনীর বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমুলক
জবানবন্দি দিয়েছে।