রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগরে বিনামূল্যে চারশত রোগিকে চক্ষু চিকিৎসা সেবায় কল্যাণ সমিতি

জাগো বুলেটিন ID: EP-13335

কুমিল্লার দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রায় চার শতাধিক চক্ষু রোগীকে শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় ও ওষুধ বিতরণসহ ছানী অপারেশনের জন্য বিকেলে ৪৮ জন রোগীকে কুমিল্লার চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ ডাক্তারদের সার্বিক তত্ত্বাবধানে সকালে চক্ষু শিবির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খান। এ সময় তিনি সমিতির সার্বিক সেবামূলক কার্যক্রমের বিশদ আলোচনা তুলে ধরেন। জাহাপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ সওকত আহমেদের সভাপতিত্বে সমিতির সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতাহার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জাগো বুলুটিন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মনির খাঁন, মুরাদনগর উপজেলার যুগান্তর পত্রিকার প্রতিনিধি সুমন সরকার, সমিতির প্রকাশনা সম্পাদক ফরিদ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন, নির্বাহী সদস্য ইয়াছিন মোল্লা, ইউপি সদস্য ইদ্রিস মিয়া, জহিরুল হক ও জসিম উদ্দিন রাসেল প্রমুখ।

উল্লেখ্য, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি দীর্ঘদিন যাবত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে আসছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা ও উপকরণ বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উক্ত সমিতি ব্যাপক সুনাম অর্জন করেছে।