রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে জাকের পার্টির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত 

জাগো বুলেটিন ID: EP-13379

বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের উত্তরসূরী আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী ছাহেবের নির্দেশে ফরিদপুর জেলা জাকের পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা ফরিদপুর জেলা জাকের পার্টির সাংগঠনিক বিভাগীয় কৈজুরী জাকের মঞ্জিল দরবার শরীফে পবিত্র ঈদুল আযহা’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান যাদু মিয়ার সভাপতিত্বে এসময় জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক ফকির আব্দুল মান্নান, তথ্য বিষয়ক সম্পাদক আবু নাসের হোসাইন, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক বায়েজিদুর রহমান, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খান, সালথা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শাহিদ আলী সিকদার সহ উপজেলা ও পৌরসভার কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান যাদু মিয়া জানান, জাকের পার্টি বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী কেবলাজান হুজুরের প্রতিষ্ঠিত একমাত্র ইসলামী দল। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী ছাহেবের মাধ্যমে তামাম বিশ্বে আজ গোলাপ ফুলের সু-ঘ্রাণ ছড়িয়ে পড়েছে।

তিনি আরো বলেন, বর্তমান জামানা, খুব মুসিবতের যামানা। চারিদিকে শুধু বিপদ আর বিপদ। এই বিপদ থেকে বাঁচতে হলে জাকের পার্টির পতাকাতলে থাকতে হবে। তাহলে আল্লাহুপাক আমাদের হেফাজত করবেন।