পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা মৎস্য দপ্তর।
শনিবার(২৩ জুলাই) দুপুরে তেতুঁলিয়া রোডস্থ জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজী বিগত অর্থ বছরের বার্ষিক চাহিদা ও উৎপাদনের চিত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন এবং ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
এসময় পঞ্চগড় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাওছার আলী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।