মাদারীপুরে স্থাস্থ্য সেবা থেকে বঞ্চিত গ্রামের মানুষ
মাদারীপুর জেলার গোপালপুর ইউনিয়নের পূয়ালী কমিউনিটি সেন্টার ব্যাবহারের অনুপোযোগি হওয়ায় বন্ধ ঘোষনা করা হয়েছে। আপর দীকে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র টি দীর্ঘদীন থেকে অযত্ন অবহেলায় নিজেই মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌছেছে। এখানে নেই কোন ডাক্তার, এস এম সি এস, নাইটগার্ড। এক জন ফার্মাসিস্ট থাকলেও দেওয়া হয়না তেমন কোন ঔষধ।
সরেজমিনে জানা যায়, গোপালপুর ইউনিয়নের পূয়ালী গ্রামের পূয়ালী কমিউনিটি ক্লিনিক সেন্টার ভবনটি ভেঙ্গে চুড়ে ব্যাবহারের অনুপোযোগি হওয়ায় সেন্টার টি পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। সেন্টারের দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য কর্মির বাড়িতে বসে কোন রকম সেবা প্রদান করা হচ্ছে। আপর দিকে গোপালপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র টি দীর্ঘদীন থেকে অযত্ন অবহেলায় নিজেই মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌছেছে। এখানে ৪টি পদের বীপরিতে একজন ফার্মাসিস্ট দিয়ে চলছে খুরিয়ে খুরিয়ে। এ উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে নাম মাত্র কোন রকম স্যালাইন, এ্যান্টাসিটসহ কয়েক রকম ঔষধ প্রধান করলেও চাহিদা অনুযায়ি সামান্য। উপ-স্বাস্থ্য কেন্দ্র ভবন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছাদের পলেষ্টর ধসে ধসে পড়ছে, দ্রুত নতুন ভবন নির্মাণ করা না হলে যে কোন সময় ভবন ধসে পড়ে ঘটতে পারে বড় রকমের দূর্ঘটনা।
স্থানীয় বাদশা সরদার জানান, এখানে কোন ডাক্তার নাই,তেমন কোন ঔষধ প্রদান করা হয় না, আর পুরাতন ভবনে মাদকের আড্ডা খানায় পরিণত হয়েছে।
দায়িত্বরত ফার্মাসিস্ট, দ্বীপালি তালুকদার বলেন, চার দিক থেকে পলেস্টর খসে খসে পড়ে,সামান্য বৃষ্টি হলে ভবনে পানি আসে, সাপ কোপের ভয় সব সময় লেগেই থাকে দুদিন আগে একটি সাপ মেরেছি আমরা।
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ এস কে এম শিবলি রহমান বলেন, আমরা উর্দ্বোতন কর্তি পক্ষকে অবহিত করেছি এ ব্যাপারে অতিদ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।
উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন, স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ডাক্তার পদায়ন ও নতুন ভবন নির্মাণ করার ব্যাপারে বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান এমপি’র সাথে কথা হয়েছে অতিদ্রুত নতুন ভবন নির্মাণ ও ডাক্তার পদায়ন করে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।