মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সাভারে বিদ্যুৎস্পৃষ্টে সবজি বিক্রেতার মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-13624

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকার তৌহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত রাতে ব্যাংক টাউন এলাকায় সবজি বিক্রেতা তৌহিদুল ইসলাম টিনের চালের উপরে বিদ্যুতের লাইনে লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। পরে সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।