নগরকান্দায় গলায় ওড়না পেচিয়ে ৫৫ বছর বয়সী এক নারীর আত্মহত্যা
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বড়শ্রীবর্দী গ্রামে ৫৫ বছর বয়সী এক নারী আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
২৬ জুলাই মঙ্গলবার বিকাল ৩ টার সময় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে রুসি বেগম (৫৫) আত্মহত্যা করে বলে নিহতের পরিবার থেকে জানা গেছে। নিহত রুসি বেগম তার বাবা ইদ্রিস ফকির এর বাড়ি বড়শ্রীবর্দী গ্রামে প্রায় ২০ বছর ধরে থাকেন।তার স্বামীর বাড়ি ভাংগা উপজেলার রশিদপুরা গ্রামে।স্বামী মারা যাওয়ার পর থেকেই তার বাবার বাড়িতে থাকেন।তবে নিহতের পরিবার থেকে জানাযায় রুসি বেগম দীর্ঘদিন ধরে মানষিক রোগে ভুগছেন। ঘটনার দিন দুপুরে তার ছোট ছেলে তুহিনের দো-চালা টিনের ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার খবর নগরকান্দা পুলিশকে জানান এবং নগরকান্দা থানার এস আই কিবরিয়া ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনতে পাঠিয়েছি, লাশ আসলে মর্গে পাঠানো হবে।