রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা মেয়ের মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-13662

মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা মেয়ে নিহত হয়েছেন।

ঘটনার পরপর ঘাতক চালক পালিয়ে গেছে এবং ট্রাকটিকে জব্দ করেছে মস্তফাপুর হাইওয়ে পুলিশ।

ঘটনা টি আজ সকালে ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান (২৭ জুলাই) বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের বৌলগ্রাম ব্রীজের পূর্ব পাশে ভ্যান উল্টে পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানে যাত্রী মা ও মেয়ে মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মারা যায়।পুলিশ এসে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গেপাঠায়। ঘটনার পরপর ঘাতক চালক পালিয়ে যায় এবং ট্রাকটিকে জব্দ করে মস্তফাপুর হাইওয়ে পুলিশ। নিহত মা ও মেয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিলদিয়া গ্রামের নুরু মাতুব্বরের স্ত্রী রওশন আরা বেগম (৪০) ও মেয়ে আল্লাদি আক্তার (২০)।
রাজৈরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, ট্রাকের সামনে ভ্যানটি উল্টো গিয়ে পরে যায় তখন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে মারা গেছে।