ঈশ্বরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে পুকুরের মাটি ও পানি পরীক্ষা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর অংশ হিসেবে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। ২৩-২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষার আয়োজন করেছে উপজেলা মৎস্য দপ্তর।
বুধবার (২৭ জুলাই) ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার দক্ষিণ কাঁকনহাটি গ্রামে ১০ জন মৎস্য চাষীকে মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হয়।
এসময় মৎস্য খামারের ১০টি ফিসারির মাটি ও পানি পরীক্ষা করা হয়। এছাড়াও এলাকার মৎস্য চাষীদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম, সানোয়ার রাসেল।