রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে চুরি হওয়া মালামালসহ ট্রাক আটক

জাগো বুলেটিন ID: EP-13800

ঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহাসড়ক থেকে চুরি যাওয়া মালামালসহ ট্রাক আটক করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ এলাকা থেকে চুরি হয়ে যাওয়া মালামালসহ ট্রাকটি আটক করে পুলিশ। এ ঘটনায় ট্রাকটির চালক ও তার সহকারী চাবি ও নিজেদের ব্যবহৃত দুটি মোবাইল রেখে পালিয়ে যায়।

পরে ট্রাকটি ভজনপুর হাইওয়ে থানায় আনা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে চুরি যাওয়া এসব মালামালগুলোর জব্দ তালিকা করা হয়। জব্দ তালিকায় রয়েছে সয়াবিন তেল, প্রাণ আপ, বসুন্ধরা আটা, ভুট্টা। এসব মালামালের দাম প্রায় ১৪ হতে ১৫ লাখ টাকা হবে বলে জানা গেছে।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের এসআই শাহিন রহমান জানান, রাতে আমরা মহাসড়কে টহল দিচ্ছিলাম। রাত তিনটার দিকে তেঁতুলিয়া থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক বেপরোয়া চালানো দেখে সন্দেহ হলে থামানোর জন্য সিগন্যাল দেই। কিন্তু ট্রাকটি সিগন্যাল অমান্য করে দ্রুত চালাতে থাকলে পিছন থেকে ধাওয়া করে জগদলে গিয়ে ওভারটেক করে ধরতে সক্ষম হই। এ সময় ট্রাকটির চালকসহ তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে ট্রাকটি ভজনপুর হাইওয়ে থানায় আনা হয়৷ সেখানে জনপ্রতিনিধিসহ স্থানীয়দের সহযোগিতায় দুপুরে ট্রাকটির মালামাল নামিয়ে জব্দ তালিকা করা হয়।

চুরি হওয়া মালামালগুলোর মালিক রবিউল ইসলাম জানান, আমি সয়াবিন তেলের ডিলার। তিনদিন আগে গোডাউনে মাল তুলেছি। রাতে গোডাউন বন্ধ করে বাড়িতে যাই। সকালে এসে দেখি গোডাউনের তালা কেটে মালামাল চুরি হয়ে গেছে। পরে তেঁতুলিয়া মডেল থানায় জানালে জানতে পারি চোরাইকৃত পণ্যসহ একটি ট্রাক হাইওয়ে পুলিশ আটক করেছে। থানায় এসে দেখি মালগুলো আমাদের। একই কথা বলেন ভুট্টার মালিক নাজমুল হোসেন ও ইয়াসিন আলী। তারা জানান, কালান্দিগঞ্জ বাজারের দুজনের গোডাউন থেকে প্রায় ১শ বস্তা বস্তা ভুট্টা চুরি হয়। এ ঘটনায় তারা থানায় মামলা করবেন বলে জানান।

হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাতে ভজনপুর হাইওয়ে টহল দেয়ার সময় তেঁতুলিয়া থেকে আসা মালবোঝাই ট্রাকের গতি দেখে সন্দেহ হয়। থামানোর জন্য সিগন্যাল দিলে তারা বেপরোয়াভাবে চলতে থাকলে পিছন থেকে ধাওয়া করে ট্রাকটিকে জগদল বাজার থেকে আটক করে চোরাই পণ্য উদ্ধার করি। এ সময় ট্রাক থেকে ভোজ্য তেল, আটা, দুটি মোবাইল, তালা কাটা কার্টার, ইলেক্ট্রিক তার জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ট্রাকটির মালিক কে জানা জানা যায়নি। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো ট, ১৫-৬৬১২। চুরি হওয়া মালামালগুলো বিকেলে মালিকদের বুঝিয়ে দেয়া হবে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, সকালে হাইওয়ে পুলিশের মাধ্যমে চুরি হওয়া পণ্যসহ ট্রাক আটকের বিষয়টা জানতে পারি। কালান্দিগঞ্জ বাজার থেকে যাদের এসব মালামাল চুরি হয়েছিল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।