শুক্রবার, ২৯ জুলাই ২০২২
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত

জাগো বুলেটিন ডেস্ক

ময়মনসিংহ সদরের ৪৬নং রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হলেন মহিব উল্লাহ মন্ডল । বৃহস্পতিবার সকালে আলোচনার মাধ্যমে তাকে ২বছরের জন‍্য এ দায়িত্ব দেওয়া হয়েছে ।

সভাপতি নির্বাচনী আলোচনা অনুষ্ঠানে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য রইছ উদ্দিন মন্ডল, রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি ফজলুল হক মন্ডল, পল্লী বিদ্যুৎ সমিতি – ৩ এর সভাপতি রফিকুল ইসলাম রফিক, রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হাবিবা নাজনিন এছাড়া স্থানীয় হাবিবুর রহমান হাবিব, মোঃ রয়েল মিয়া, মোঃ রফিকুল ইসলাম সহ এ সময় অনেকে উপস্থিত ছিলেন ।