ময়মনসিংহে সন্ধানী স্পেশালাইজট হসপিটালের উদ্বোধন করেন মসিক মেয়র টিটু
শুক্রবার বিকালে ময়মনসিংহের চরপাড়ায় সন্ধানী স্পেশালাইজট হসপিটালের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু । উদ্বোধনী অনুষ্ঠানে পারমিতা চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ হরি শংকর দাশ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফজলুল হক উজ্জল, (অবঃ) ও প্রাক্তন বিভাগীয় প্রধান, প্যাথলজি বিভাগ, মামনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মতিউর রহমান ভূঁইয়া , স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ময়মনসিংহের সাধারন সম্পাদক ডাঃ এইচ.এ গোলন্দাজ তারা সহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অধ্যাপক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মো সাইফুল ইসলাম রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা।