রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নীলফামারীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু আহত দুই

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-13887

 

নীলফামারী সদরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে কচুকাটা ও চাঁদেরহাট এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে। এ সময় আরও দুই কৃষক আহত হয়েছে। তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, কচুকাটা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মোখছেদুল ইসলাম (৫৫) ও রামনগর ইউনিয়নের চাঁদেরহাট আর্দশপাড়া গ্রামের রেদোয়ানুল হক(২২)। তারা দুজনই পেশায় কৃষক। জমিতে হাল দেওয়ার সময় পাওয়ার ট্রলির দুই চালক আলম ও রশিদ আহত হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে দিকে বৃষ্টি হচ্ছিল। পৃথক স্থানে তারা বৃষ্টিতে ভিজে জমিতে আমন চারা রোপনের জন্য জমিতে হাল ও সেচের জন্য নালা তৈরি করছিলেন। বৃষ্টির মধ্যেই সেখানে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাশ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।