পলাশবাড়ীতে ২২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার-১
২২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ পুর্ণ সরকার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিপিএম এর নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা’র সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে এএসআই (নিঃ) রাম চন্দ্র প্রামানিক, পলাশবাড়ী থানাধীন দুবলাগাড়ী মৌজাস্থ জনৈক মোঃ আশরাফুল ইসলামের দোকানের পশ্চিম পার্শ্বে ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে আজ ৩ আগস্ট বেলা আড়াইটার সময় যাত্রীবাহী বাস ৫ স্টার ক্লাসিক পরিবহন যাহার রেজি নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪৬ থামিয়ে চেকিং করাকালে মাদককারবারি ১। শ্রী পুর্ন সরকার (৩৫) এর হেফাজত হইতে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এ মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি শ্রী পুর্ন সরকার (৩৫) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ধর্মপুর কাশিপুর গ্রামের মৃত শুরিন সরকারের ছেলে।
এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে পলাশবাড়ী থানার মামলা নং-০২/২০৫, তারিখ-৩০/০৩/২০২২, ধারা-৩৬(১) এর ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।