রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পলাশবাড়ীতে তাঁতীলীগের নেতাকর্মীদের মাঝে ছাতা বিতরণ

জাগো বুলেটিন ID: EP-14079

জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপির পক্ষ থেকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগ নেতাকর্মীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে উপজেলা তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীবের পরিচালনায় আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। এসময় উপজেলা তাঁতীলীগ নেতাকর্মীরাসহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

পরিশেষে বক্তারা শোকের মাসে ১৫ আগস্ট ও ২১ আগস্টের শাহাদত বরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন ও বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের পলাতক হত্যাকারীদের দেশে ফিরে এনে রায়ে প্রদানকৃত শাস্তি কার্যকর করার দাবী জানান।