রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কোম্পানীগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-14167

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজাসহ শাহিদ হোসেন রিপন (৩৩) ও মো.দাউদ (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার চরহাজারী ১ নং ওয়ার্ড়ের সাবেক ইউপি মেম্বার ছোটন মেম্বারের বাড়ীর পাশে
থেকে তাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই শত গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত শাহিদ হোসেন রিপন চরহাজারী ১ নং ওয়ার্ড়ের জালাল মেম্বারের বাড়ীর মৃত আবুল খায়েরের পুত্র এবং মো.দাউদ একই ওয়ার্ড়ের ছোটন মেম্বারের বাড়ীর মৃত সিরাজুল ইসলামের পুত্র।

পুলিশ সুত্রে জানা যায় ,দীর্ঘদিন ধরে রিপন ও দাউদ ওই এলাকায় মাদকের ব্যবসা করে যাচ্ছে।বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছোটন মেম্বারের বাড়ীর পার্শ্বে একরাম স্টোরের সামনে পাকা রাস্তার উপর পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের মাদকসহ আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিক্রির গোপন সংবাদে উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম ও এএসআই রোবেল মিয়াসহ সঙ্গীয় ফোর্স তাদেরকে মাদকসহ হাতে নাতে আটক করেন।তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।